Sunday, May 3, 2020

ফ্রি পেইড সফটওয়্যার বৈধভাবে ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট

ফ্রি পেইড সফটওয়্যার বৈধভাবে ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইটকম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা প্রায় সবাই সফটওয়্যার ব্যবহার করে থাকি। অনলাইনে ফ্রি সফটওয়্যার ডাউনলোডের জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। তবে অনেকে টাকার কারণে পেইড সফটওয়্যার ব্যবহার করে না।যারা বৈধভাবে ফ্রিতে পেইড সফটওয়্যার ব্যবহার করতে ইচ্ছুক, তাদেরকে সুবিধা দিতে অনলাইনে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তাই আজকে আমরা অনলাইন থেকে খুঁজে, ফ্রিতে পেইড সফটওয়্যার ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম।১. TickCoupon
Tickcoupon পেইড সফটওয়্যার ডাউনলোডের জন্য দারুণ ওয়েবসাইট। সফটওয়্যার ফ্রি দেয়ার পাশাপাশি এরা ডিসকাউন্ট এবং কুপন কোড প্রদান করে।
এই ওয়েবসাইটি বেশ সাজানো গোছানো। আপনি আপনার পছন্দ মতো সফটওয়্যার খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এদের সবগুলো সফটওয়্যার সিকিউরিটি, ইউটিলিটি, অডিও/ভিডিও/ফটো ইত্যাদি নামে ক্যাটাগরি করে রাখা হয়েছে। উইন্ডোজ এবং মোবাইল ছাড়াও এদের ম্যাকের জন্য আলাদা বিভাগ রয়েছে।ওয়েবসাইট লিংক
২. Giveaway-Club
Giveaway-Club ও জনপ্রিয় একটি ওয়েবসাইট। তবে এরা পেইড সফটওয়্যার শুধুমাত্র এক বা দুই দিনের জন্য কিংবা সীমিত সময়ের জন্য ফ্রিতে দিয়ে থাকে। তাই আপনি যদি নিয়মিত এই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে কোন সফটওয়্যার মিস করবেন না।
সমস্ত সফটওয়্যারগুলোতে ৩টি বিভাগে বিভক্ত করা হয়েছে যথা: উইন্ডোজ, গেম এবং ম্যাক। ফলে আপনার প্রয়োজনের উপর নির্ভর করে পছন্দের সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।ওয়েবসাইট লিংক
৩. GiveawayOfTheDay
GiveAwayOfTheDay এরা প্রায় ৫ বছর ধরে ব্যবহারকারীদের ফ্রি সফটওয়্যার প্রদান করছে। তারা প্রতিদিন এক বা দুটি করে ফ্রি সফটওয়্যার প্রদান করে থাকে।
সফটওয়্যারগুলো ওয়েবসাইটে সাধারণত ২৪ ঘন্টা ডাউনলোডের জন্য বিদ্যমান থাকে। আপনি যদি এদের কোন সফটওয়্যার মিস করতে না চান, তাহলে তাদের নিউজলেটার সুবিধাটি গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আপনি ইমেইলে প্রতিটি আপডেট পেয়ে যাবেন। এরা পিসির পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইও এস অ্যাপও প্রদান করে থাকে।ওয়েবসাইট লিংক
৪. ShareWareOnSale
ফ্রি ও পেইড সফট্‌ওয়্যারের জন্যে এটা একটি অসাধারণ ওয়েবসাইট। এরা ফ্রি এবং ডিসকাউন্টের সফটওয়্যার সরবারহ করে থাকে। এই সাইটে প্রতিদিন একটি করে সফটওয়ার ফ্রি দিয়ে থাকে এবং এই ফ্রি সফটওয়্যারগুলো আপনি পরেও ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে।
এখানে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়োড, আইও এস প্লাটফর্মের জন্য নানা রকম সফটওয়্যার রয়েছে।ওয়েবসাইট লিংক
৫. Techno360
এই সাইটিও ফ্রি ডাউনলোডের জন্য অসাধারণ ওয়েবসাইট। এটি উইন্ডোজ এবং ম্যাকের জন্য সফটওয়্যার সরবরাহ করে। এছাড়া এরা পেইড সফটওয়্যার ফ্রিতে ব্যবহারের জন্য এক বছরের লাইসেন্সও সরবরাহ করে।ওয়েবসাইট লিংক

Sunday, December 22, 2019

বাংলাদেশের ইতিহাস


বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চলের প্রধান অংশের সাথে দেশটির সীমানা মিলেছে, যেখানে চার হাজারেরও বেশী বছর ধরে সভ্যতা চলছে, ক্যালকোলিথিক যুগেও। এই অঞ্চলের ইতিহাস বাংলার ইতিহাস এবং ভারতের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এলাকাটির প্রারম্ভিক ইতিহাস হল ভারতীয় সাম্রাজ্যের উত্তরাধিকার, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং হিন্দু ও বৌদ্ধের মধ্যকার দ্বন্দ্বের ইতিহাস। ত্রয়োদশ শতাব্দীর পরে যখন মুসলিম অভিযাত্রীরা, যেমন তুর্কী, ইরানীয়, মুঘল প্রভৃতি এদেশে এসেছিল তখন ইসলাম ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছিল। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়াটিকে শক্তিশালী করে ।

বাংলা শব্দের উৎপত্তি

বাংলা বা বাংগালা শব্দটির সঠিক উৎপত্তিটি অজানা রয়েছে। খুব সম্ভবত ১০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এ অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠী বঙ থেকে বঙ্গ শব্দটির উদ্ভব হয়েছে। অন্যান্য তথ্যসূত্র থেকে ধারণা করা হয় যে অষ্ট্রিক জাতির সূর্যদেবতা "বোঙ্গা" থেকে বঙ্গ কথাটির উদ্ভব হয়েছে। মহাভারত, পুরাণ ও হরিবংশের মতে রাজা বালীর বঙ্গ নামে এক দত্তক পুত্র ছিলেন যিনি বঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।[১] মুসলিম তথ্যসূত্রগুলো থেকে জানা যায়, হযরত নূহ (আঃ) এর দৌহিত্র হিন্দ এর পুত্র বঙ প্রথমবারের মত এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করেন। রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের নেসারী শিলালিপিতে প্রথম বঙ্গলা শব্দটির উল্লেখ রয়েছে যেখানে ধর্মপালকে বঙ্গলার রাজা বলে উল্লেখ করা হয়েছে। সুলতান ইলইয়াস শাহ "শাহ-ই-বাঙ্গালাহ" নামক উপাধি গ্রহণ করেন এবং তারপর থেকে সকল মুসলিম সূত্রেই বাংলাকে বাঙ্গালাহ বলা হয়েছে।[২]

ফ্রি পেইড সফটওয়্যার বৈধভাবে ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট

ফ্রি পেইড সফটওয়্যার বৈধভাবে ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা প্রায় সবাই সফটওয়্যার ব্যবহার করে থাকি। অনলাইনে ...